বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনুর রশীদ এমরান সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গেছেন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৮০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব আমিনুর রশীদ এমরান এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গেছেন। গতকাল ২৫ ফেব্র“য়ারী এমিরাটস্ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তিনি এক সপ্তাহ যুক্তরাজ্যে অবস্থান করে দেশে ফিরে আসবেন। এ সংক্ষিপ্ত সফরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হবিগঞ্জের প্রবাসী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করবেন।
উলে­খ্য, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রশীদ এমরান রাজনৈতিক অঙ্গন ছাড়াও জেলা ক্রীড়াঙ্গনে দুই যুগ ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক, ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক। তাছাড়া হবিগঞ্জের প্রায় ২০ হাজার মানুষের জন্য একটি আধুনিক আবাসিক এলাকা নির্মাণের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কাজ করছেন। প্রতিটি ভূমির জন্য সড়কের কাজ সমাপ্ত হলে সেখানে গড়ে উঠবে একটি মডেল আবাসিক এলাকা। এই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম কারিগর হিসাবে কাজ করার জন্য তিনি সুস্থ্য শরীরে ফিরে আসবেন সেই কামনা হবিগঞ্জবাসীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com