বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ১ হাজার মানুষের মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা \ ৫৬ জনকে অপারেশন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে বিনামূল্যে অসহায় মানুষের মধ্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ হাজার গরিব মানুষের মধ্যে চক্ষু চিকিৎসা করা হয়। এর মধ্যে ৫৬ জনকে অপারেশনের জন্য মৌলভীবাজার মাতার কাপন নেওয়া হয়। নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউ.কে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল হান্নানের অর্থায়নে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষুু হাসপাতাল (মাতার কাপন) এর সহযোগীতায় চিকিৎসা প্রদান করা হয়। সাবেক মেম্বার হাজী মদব্বীর হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক ফখরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউ.কে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, লন্ডন প্রবাসী ফারুক আহমেদ, কমিউনিটি লিডার এ এফ কে কামরুল হাসান চুনু, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়। স্বাগত্ব বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম চৌধুরী শামীম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শিবলী আহমেদ। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শাহজাহান সিরাজ, খলিলুর রহমান, শিক্ষিকা মহিমা চৌধুরী মান্না, আবু সালেহ জীবন, মদরিছ মিয়া, মাহবুব আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com