বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাতৃভাষা দিবস উপলক্ষে আউশকান্দিতে ৩ শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ অমর একুশে ফেব্র“য়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবীগঞ্জের আউশকন্দিস্থ অরবিট হসপিটাল এন্ড ডায়াগানষ্টিক সেন্টারে গরীব, অসহায় ও হতদরিদ্র রোগীদের ফ্রি মেডিকেলের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়েছে। গত সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৪জন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে আউশকান্দি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। ডাক্তারদের মধ্যে চিকিৎসা প্রদান করেন, নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ এ এইচ এম খাইরুল বাশার, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোঃ শওকত আহমদ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তৌফিকুল ইসলাম ও মেডিসিন অভিজ্ঞ ডাঃ মোঃ আরিফুজ্জামান। আউশকান্দি এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী শাহনুর আলম এর সভাপতিত্বে ও আবু ছালেহ রাজুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, অরবিট হসপিটাল এন্ড ডায়াগানষ্টিক সেন্টারের পরিচালক ও আউশকান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিবুর রহমান হারুন। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শাহ সুলতান আহমদ, দৈনিক হবিগঞ্জ সমাচার নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু। উপস্থিত ছিলেন, দি লিটল ফ্লাওয়ার জুরিয়র হাই স্কুলের শিক্ষক তজমুল আলী, বারিন্দ সরকার, খালেদ আহমেদ, এনি আক্তার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com