বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আল আমিন চৌধুরীর দোয়া কামনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রিন্সিপাল মুফতি মাওলানা আল-আমিন চৌধুরী ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। তিনি পত্রিকায় প্রদত্ত বিবৃতির মাধ্যমে এ দোয়া ও আশির্বাদ কামনা করেন। ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রিন্সিপাল মুফতি মাওঃ আল আমিন চৌধুরী বিবৃতিতে উলে­খ করেন, তিনি বর্তমানে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে সততা ও নিষ্ঠাবান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একাধারে হযরত উসমান (রাঃ) কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর সভাপতি, বাংলাদেশ আইডিয়াল শিক্ষা কল্যাণ ট্রাষ্ট-এর চেয়ারম্যান, বাংলাদেশ পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি-এর চেয়ারম্যান, জামিয়া রওজাতুল মদিনা মাদ্রাসা হবিগঞ্জ-এর প্রিন্সিপাল, জামিয়া দারুল জান্নাত মহিলা মাদ্রাসা হবিগঞ্জ-এর প্রিন্সিপাল, গোল্ডেন মডেল স্কুল এন্ড কলেজ-এর চেয়ারম্যান ও প্রিন্সিপাল, ট্যালেন্ট মডেল গার্লস স্কুল এন্ড কলেজ ও সাকসেস মডেল স্কুল এন্ড কলেজ-এর চেয়ারম্যান ও প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি আরও উলে­খ করেন, ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ‘শাসক কিংবা শোষক হয়ে নয়, দলবাজ কিংবা দখলবাজ হয়ে নয়, ভয় কিংবা আতংক দিয়ে নয়, পরম শ্রদ্ধা ও ভালবাসা দিয়ে ১১নং মক্রমপুর ইউনিয়নবাসীর সেবা করার জন্য দোয়া ও আশির্বাদ কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com