বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আলিফ সোবহান কলেজে শহিদ মিনার উদ্বোধন করলেন কেয়া চৌধুরী এমপি

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বহু কাংখিত স্বপ্নের হয়েছে সফল বাস্তবায়ন, হয়েছে মিরপুরবাসীর প্রত্যাশা পূরণ। অবশেষে বাহুবল উপজেলার মিরপুরস্থ ‘আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ’ এ নির্মিত হয়েছে ‘শহিদ মিনার’। গত ২১ ফেব্র“য়ারি সকালে প্রথম শ্রদ্ধাঞ্জলী অর্পনের মাধ্যমে এর উদ্বোধন করেন এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি, শহিদ মিনারের স্বপ্নদ্রষ্টা ও রূপকার এমপি কেয়া চৌধুরী বলেন, ‘এ কলেজটিতে অপূর্ণতা ছিল, এখানে শহিদ মিনার নির্মাণের মাধ্যমে আমি আত্মতৃপ্তি লাভ করেছি। এর মাধ্যমে অত্র এলাকার নতুন প্রজন্ম একুশের চেতনায় আরো বেশি বিকশিত হবে, হবে উজ্জীবিত।’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক অনুপম ভদ্রের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন কলেজের অভিভাবক প্রতিনিধি আসকার আলী, মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুদ্দিন লিয়াকত, কলেজের অভিভাবক প্রতিনিধি জাহেদুল হক জিতু, মোঃ জিতু মিয়া, হিতৈষি সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, মিরপুর এফএন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য, পঙ্কজ কান্তি গোপ টিটু প্রমুখ। শহিদ মিনারটি উদ্বোধনের পর এতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে সানশাইন স্কুল, দি হোপ স্কুল, মিরপুর উন্নয়ন ফোরাম, ইউনিটি ফর হেলথসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com