মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অধ্যক্ষ মোঃ আনফর উল­াহ অসুস্থ \ দোয়া কামনা

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৬৯ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি \ মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়ে দু’বছর যাবত শয্যাশায়ী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনফর উল­াহ সকলের দোয়া কামনা করেছেন। তিনি বানিয়াচং জনাব আলী ডিগ্রী কলেজে ১৮ বছর এবং মাধবপুর মনতলা শাহজালাল কলেজে ১৭ বছর সুনামের সাথে প্রিন্সিপালের দায়িত্ব শেষে পবিত্র হব্জব্রত পালন করেন। গত দু’বছর পূর্বে মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়ে হবিগঞ্জ পৌরসভাধীন অনন্তপুর আবাসিক এলাকায় “নিলয়” নামীয় ৬৫০৫নং নিজস্ব টিনসেড বাসার একটি পরিপাটি শোবার রুমে শয্যাশায়ী অবস্থায় দিনযাপন করছেন তিনি। গতকাল শুক্রবার বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউ.পি’র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনফর উল­াহকে দেখতে যান। তাঁর সহধর্মিনী হবিগঞ্জ বি.কে.জি.সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক দিলারা বেগম শয্যাশায়ী স্বামীকে দর্শনার্থী  চেয়ারম্যান মমিনের আগমনের খবর শুনানোমাত্র আচমকা কোন সাহায্য ছাড়াই খুড়িয়ে খুড়িয়ে চলে আসেন ড্রয়িং রুমে। শুভেচ্ছা বিনিময় শেষ হতে না হতেই এক নাগাড়ে বানিয়াচং জনাব আলী ডিগ্রী কলেজের স্মৃতিকথা বলতে বলতে আবেগ প্রবণ হয়ে বলেন, ৭০ বৎসর বয়সেও  আমি সব সময় প্রৌঢ়ত্বভাব দেখাই না। একমাত্র ছেলে আইনজীবী মোহাম্মদ আব্দুল­াহ জাবির (আকাশ) এর জন্য ও তাঁর নিজের সুস্থতা কামনা করে সবাইকে দোয়া করতে বললেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com