বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জগতপুর গ্রামের আব্দুল মালেক ও জাহাঙ্গীর মিয়ার বিরোধ সালিসে নিষ্পত্তি

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৩
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার জগতপুর গ্রামের আব্দুল মালেক ও জাহাঙ্গীর মিয়ার মধ্যে বিরোধ নিষ্পত্তি হয়েছে। ডিসি অফিসের সহকারী নাজির উস্তার মিয়া ও ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমান মারাজ মিয়ার মধ্যস্থতায় গত ২৪ আগষ্ট এক সালিস বৈঠকে এ বিরোধ নিষ্পত্তি করা হয়। উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হকের সভাপতিত্বে ওই দিন জগদপুর মসজিদ মাঠ প্রাঙ্গণে সালিস বৈঠক অনুষ্টিত হয়। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর চেয়ারম্যান এপএম ফরিদ আহমেদ অলি, আলহাজ্ব আম্বর আলী, জেলা বার প্রেসিডেন্ট এডভোকেট আফতাব উদ্দীন, এডভোকেট সামছুল হক, বিশিষ্ট মুরুব্বি আইয়ুব আলী, আইয়ুব খান, সফিকুল ইসলাম, মুসলিম খান, ডাঃ আব্দাল, মহিবুল ইসলাম শাহীন, শাহিন, নুরুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষের মামলা নিজ নিজ খরচে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত হয়। মুরুব্বিদের সিদ্ধান্তে উভয় পক্ষই সন্তোষ্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com