মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে ৫শ পিছ ইয়াবাসহ বিক্রিতা নূরুল হক গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬০৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ বাহুবলে ৫শ পিচ ইয়াবাসহ নুরুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের নিকট মহাসড়কে।
পুলিশ জানায়, বাহুবল উপজেলার পুটিজুরীতে ইয়াবা বিক্রি হচ্ছে এমন খবর নিশ্চিত হয়ে স্থানীয় পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গৌরাঙ্গ বসু ও এএসআই আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে বাঘেরখাল নামকস্থানে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে পুলিশ উপজেলার বাঘদাইর গ্রামের আব্দুল জলিলের পুত্র নুরুল হক (৩৮) কে গ্রেফতার করে। এ সময় তার সাথে থাকা ৫শ পিচ ইয়াবা পুলিশ জব্দ করে। জব্দকৃত ইয়াবার মূল্য দেড় লক্ষাধিক টাকা।
উলে­খ্য, গ্রেফতারকৃত ইয়াবা বিক্রেতা নুরুল হক আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী। নিজের এ ইচ্ছা প্রকাশ করে ইতোমধ্যে সে তার এলাকায় পোস্টার পেস্টুন টাঙ্গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com