বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে হযরত শাহজালাল (রঃ) একাডেমী হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলা হযরত শাহজালাল (রঃ) একাডেমী এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ৯ ও ১০ ফেব্র“য়ারী ২ দিন ব্যাপী স্কুল প্রাঙ্গনে এ সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল হক। সহকারী প্রধান শিক্ষক মাওঃ আবু তাহের মৌজুদীর পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন সহকারি শিক্ষক মাওঃ মোস্তাক আহমদ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উদয়ের পথে বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজি সফিক মিয়া লেচু, কোষাধ্যক্ষ হাজি মিরাশ উদ্দিন, তাহিরপুর বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোহেল আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য ক্বারী জসিম উদ্দিন, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ লুৎফুর রহমান। এতে উপস্থিত ছিলেন, শিক্ষক আবুল কালাম আজাদ, আখতার হোসাইন, রোমান আহমদ, রায়হান আহমদ, শিক্ষিকা সুমা বেগম, রহিমা বেগম, নাঈমা বেগম প্রমূখ। অনুষ্টান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভা শেষে সভাপতি নুরুল হক সমাপনী বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com