শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মেরিট টিচিং সার্ভিস সেন্টারের উদ্যোগে বাউসা গ্রামে সমাজ উদ্বুদ্ধকরণ সমাবেশ আগামীকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে মেরিট টিচিং সার্ভিস সেন্টারের উদ্যোগে “মানসম্মত শিক্ষা চাই” আলোকিত মানুষ চাই” এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল শুক্রবার সমাজ উদ্বুদ্ধকরণ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাউসা গ্রামের বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাউসা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ কাউছার আহমেদ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা দানশীল ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী, বাউসা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ এবং বাউসা গ্রামের মুরুব্বীয়ান। উক্ত সমাবেশকে সফল করার লক্ষ্যে গ্রামের মুরুব্বীয়ান যুবক সহ সর্বস্তরের জনসাধারনের আন্তরিক সহযোগিতা চেয়েছেন মেরিট টিচিং সার্ভিস সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ মঈনুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com