শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ

সদর উপজেলার ৭ অসুস্থ ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা সহায়তা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত ৭ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সকালে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির-এর কার্যালয়ে অনুদানপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন সংসদ সদস্য। এ সময় সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শুয়েব হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। অনুদানপ্রাপ্তরা হলো- হাজী মোঃ আলী হায়দার, গীতেন্দ্র, রুবিনা আক্তার, দীপক আচার্য্য, ফুলবানু, অসিত দাশ, কমলা বেগম (পারুল)। সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার দেশের অস্বচ্ছল, দুস্থ মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীদিনে দেশের সকল মানুষের স্বাস্থ্যসেবায় নানামুখী কর্মসূচি গ্রহণ করা হবে।
উলে­খ্য, সরকারের সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতায় আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের ক্যান্সার, কিডনী ও লিবার সিরোসিস রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক অনুদানসহ নানাভাবে সহযোগিতা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com