বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যৌতুকের জন্য এক গৃহবধুকে পিটিয়েছে তার জুয়াড়ী স্বামী

  • আপডেট টাইম সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ সদর উপজেলার বাতাসর গ্রামে যৌতুকের জন্য জেসমিন আক্তার (৩২) নামের এক গৃহবধুকে প্রহার করেছে তার জুয়াড়ী স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেসমিন উপজেলার শরিফাবাদ গ্রামের নোয়াব আলীর কন্যা।
আহত সুত্রে জানা যায়, ১০ বছর পুর্বে বাতাসর গ্রামের জহুর আলীর পুত্র আব্দুল মতিন (৩৫) এর বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে তিনটি সন্তান জন্মগ্রহণ করেন। প্রায়ই জুয়াড়ী স্বামী মতিন যৌতুকের জন্য জেসিমিনকে মারধর করতো। পিতা নোয়াব আলী তার শেষ সম্বল জমি বিক্রি করে মতিনকে ৩ লাখ টাকা দেয়। গতকাল রবিবার দুপুরে পুণরায় জেসমিনকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে। এতে সে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com