বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে বাহুবলে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে ৪টা পর্যন্ত বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এর উদ্বোধন করেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ হবিগঞ্জের কৃতিসন্তান ডাক্তার সৈয়দ হামেদুল হক এবং সহযোগিতায় ছিলেন ডাঃ রাসেল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ নাগরিক কমিটির সদস্য মোঃ আমজাদ হোসেন চৌধুরী, এস আর চৌধুরী সেলিম, বাহুবল প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক সোহেল আমহেদ কুটি, সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর, আব্দুল মোবিদ, ফয়সল চৌধুরী ও ইউপি সদস্য আতাউর রহমান। মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com