শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চান্দপুর দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ৭৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ সদর উপজেলার চান্দপুর দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা ও মিলাদ মাহিফল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম চৌধুরী। শিক্ষক ফজলুর মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক মিয়া, চান্দপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মনির হোসেন। এতে উপস্থিত ছিলেন মাওঃ মামুন মিয়া, ইউপি মেম্বার নুরুল ইসলাম, তৌহিদ মিয়া, আব্দুল হাই, ইউপি মেম্বার জাহাঙ্গীর মিয়া, আবিদ মিয়া চৌধুরী, সৈয়দ মিয়া, আয়াত আলী, সামছু মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুর রহিম অত্র মাদ্রসার ছাত্রীদের একটি এবাদত খানা নির্মাণের জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষনা করেন। হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক মিয়া অত্র মাদ্রাসার একটি আলমিরা অনুদান দেয়ার ঘোষনা দেন। পরে আয়াত আলী আগামী পরীক্ষায় এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ২ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পরে বিদায়ী শিক্ষার্থী ও মাদ্রাসায় অনুদানকারীদের সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মনির হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com