মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার উদ্যোগে রাজনগর এতিমখনায় শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জের রাজনগর ইসলামিয়া এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক সৈয়দ মো: আলী সোহেল ও কর্মকর্তা আতাউর রহমান সেলিম গতকাল বুধবার শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় এতিমখানার কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক গোলাম ওয়াদুদ ফারুক, মধু মিয়া ও আব্দুল করিম অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বানিয়াচঙ্গের সাবেক ইউ.পি সদস্য
বাদল পাল এর পরলোকগমন
বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাদল চন্দ্র পাল পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। গতকাল বুধবার দুপুর পৌনে ১ টায় নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় পুরান কালিকাপাড়া শ্মশানঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গভীর শোক প্রকাশ করেছেন। চেয়ারম্যান মমিন বিকেলে পরলোকগত মেম্বার বাদল পাল এর বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবার পরিজনের সাথে সাক্ষাতে শান্তনা ও সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com