বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবলের ফাইনালে টাঙ্গাইল

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ পাওয়ার এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে জয়লাভ করেছে টাঙ্গাইল জেলা। গতকাল হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে তারা ট্রাইবেকারে নারায়নগঞ্জ জেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে টাঙ্গাইল জেলা ৪-৩ গোলে জয়লাভ করে।
এর আগে খেলোয়াড়দের সাথে পরিচিত হন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, জিয়াউল হাসান তরফদার মাহিন, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ,  কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য মহিউদ্দিন চৌধুরী পারভেজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, সফিকুজ্জামান হিরাজ,  হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ইব্রাহিম খলিল সোহেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুর রহমান লাল, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ। খেলা পরিচালনা করেন নুরুল হক, কাজল মিয়া, আ. মতিন ও আশিক। ধারাভাষ্যকার ছিলেন, শফিউল আলম শাফি।
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এবং প্রাণ-আরএফএল এর পৃষ্টপোষকতায়  টুর্ণামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারী। এতে অংশ গ্রহণ করবে মৌলভীবাজার বনাম টাঙ্গাইল জেলা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com