রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে টিআর ও কাবিখা বরাদ্দ বিতরণ \ শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ এমপি কেয়া চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। এজন্যই দেশে উন্নয়নের জোয়ার বইছে। এ উন্নয়নের মধ্যে নবীগঞ্জ-বাহুবলবাসী রয়েছেন। তাদের জন্য নেত্রীর কাছ থেকে টিআর ও কাবিখা’র বরাদ্দ নিয়ে আসছি। তিনি বলেন, আজ মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির, রাস্তাঘাট, নারী উন্নয়ন সমিতি, হাওর রক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে নবীগঞ্জবাসীর জীবনমান উন্নয়নের স্বার্থে এসব বরাদ্দ বিতরণ করেছি। এধারা অব্যাহত রয়েছে।  তিনি বলেন, নেত্রীর নির্দেশে জনগণের প্রাপ্য অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০১৫-১৬ সালের টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্দ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অধ্যক্ষ অনোজ রায়,  উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেভজী আহমেদ খালেদ, আজিজুর রহমান, আব্দুল হাকিম, শাহানুর মিয়া, শুধাংশু দাশ, বঙ্গবন্ধু পরিষদ নেতা বানু লাল দাশ, ডাঃ নিজামুল হক চৌধুরী, পিআইও  ও থানার এসআইসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com