মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

স্কাউটস সমাবেশের উদ্বোধনকালে এমপি আবু জাহির \ নৈতিকতা, শৃংখলা ও সামাজিক দায়িত্ব পালনে ছাত্রছাত্রীদের উদ্যোগী হতে হবে

  • আপডেট টাইম রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ৭২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ধুমপান ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির। তিনি গতকাল বিকেলে রিচি উচ্চ বিদ্যালয় মাঠে ৪ দিনব্যাপী সদর উপজেলা স্কাউটস এর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংসদ সদস্য আবু জাহির বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃংখলা ও সামাজিক দায়িত্ব পালনের জন্য ছাত্রছাত্রীদের উদ্যোগী হতে হবে। সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক কাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ। বক্তব্য দেন শিক্ষানুরাগী মোঃ আব্দুর রহমান প্রমুখ। প্রধান অতিথি ৪ দিনব্যাপী স্কাউটস সমাবেশের অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং তাবু ঘুরে দেখেন। উলে­খ্য, এ বছর স্কাউটস সমাবেশে ১৭ মাধ্যমিক বিদ্যালয়ের ২২ টি দল ছাড়াও মুক্ত স্কাউটস এর ৩ টি দল অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com