মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে এলসিবিসিই ত্রৈমাসিক সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৪৪১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং উপজেলা পর্যায়ে এলসিবিসিই’র ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনার জন্য উপজেলা কনভারজেন্স কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম। হবিগঞ্জ জেলা এলসিবিসিই অফিসার বিশ্বজিত দত্ত এর পরিচালনায় উপজেলা পর্যায়ে শিশুদের জন্য সমন্বনিত পরিকল্পনা বাস্তবায়নে ওয়াশ সভায় শিশু ও নারী সংক্রান্ত চাহিদা সমূহ সিদ্ধান্ত আকারে নিয়ে আসা এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে আলোচনার আহŸান জানিয়ে বক্তৃতা করেন জাতিসংঘ শিশু তহবিল এর সিলেট বিভাগীয় প্ল্যানিং এন্ড মনিটরিং প্রোগ্রাম অফিসার খোন্দকার লুৎফুল খালেদ। স্ব-স্ব প্রাতিষ্ঠানিক কার্যক্রমে শিশুদের অধিকার বাস্তবায়নে অগ্রগতি বিষয়ে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মেডিক্যাল অফিসার ডা: জামাল উদ্দিন, বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, চেয়ারম্যান মোঃ হায়দারুজ্জামান খান ধন মিয়া, চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহমেদ, আনসার ভিডিপি অফিসার অরুন বরুন দাস, ব্র্যাক উন্নয়ন সমন্বয়কারী মহসিন উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল খালেক, উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ছিদ্দিকী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com