বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের নয়া পিপি সিরাজুল হক চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জের নতুন পিপি হিসাবে নিয়োগ পেয়েছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ সিরাজুল হক চৌধুরী। গতকাল বুধবার সকালে তিনি পিপি হিসাবে যোগদান করেন। তিনি অ্যাডঃ আকবর হোসাইন জিতুর স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (জিপি/পিপি) আব্দুছ ছালাম মন্ডল ১৯ জানুয়ারী এক পত্রে সিরাজুল হক চৌধুরীকে পিপি হিসাবে নিয়োগ ও আকবর হোসাইন জিতুকে অব্যাহতির নির্দেশ দেন। পিপি পদ নিয়ে হবিগঞ্জে এক সপ্তাহ যাবৎ চলা জল্পনা-কল্পনার অবসান হল।
অ্যাডঃ সিরাজুল হক চৌধুরী পিপি হিসাবে নিয়োগ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিছুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে জনগণ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com