বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে প্রেমিক আটক \ প্রেমিকা জিম্মায় মুক্ত

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৫০৮ বা পড়া হয়েছে

আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে \ আজমিরীগঞ্জে গভীর রাতে এক প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। প্রেমিকাকে যুবতীকে কাউন্সিলরের জিম্মায় রাখা হয়েছে। জানা যায়, সুনামগঞ্জ জেলার শাল­ার উপজেলার প্রতাপপুর গ্রামের নবদ্বীপ দাসের পুত্র শ্রীহরি দাস (২২) পার্শ্ববর্তী আজমিরীগঞ্জের বদলপুরের নতুনহাটি গ্রামের লালবাঁশী দাসের মেয়ে মনসা রানী দাস (১৬) এর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা একে অপরকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। এই সম্পর্ককে বাস্তবে রূপ দিতে শনিবার বিকেলে মোটর সাইকেলে চড়ে আজমিরীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ কাজে সহযোগীতা করে প্রতাপপুর গ্রামের পৃশ্বথ্বী মোহন দাসের পুত্র সজল দাস। ওই রাতে তিন জন পৌর এলাকার পুকুরপাড় গ্রামের পূর্ব পরিচিত সুবোধ কুড়ির বাড়িতে আশ্রয় নেয়।
গোপন সূত্রে খবর পেয়ে, রাত সাড়ে ১২টায় আজমিরীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ জনই গাঁ ঢাকা দেয়। পরে পুলিশ গ্রামবাসীর সহযোগীতায় প্রেমিক যুবক শ্রীহরি, সহযোগী সজল সহ তাদের আটক করে। তবে প্রেমিকা মনসাকে ওই গ্রামের ওয়ার্ড কাউন্সিলর জ্যোতিষ চন্দ্র কুড়ির জিম্মায় রাখা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com