বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গের মাদক ব্যবসায়ী রুমনকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচংয়ে আটক শীর্ষ মাদক ব্যবসায়ী আকিকুর রহমান রুমন (৩২) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে নন্দিপাড়া গ্রামের আখলাছুর রহমানের পুত্র। গত শনিবার রাতে বানিয়াচং থানার এসআই মোবারক হোসেন, আমিনুল হক, আব্দুস সালামসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপাশা এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক যুবতীর ঘর থেকে রুমনকে আটক করা হয়। তার দেহ তলাশী করে যৌন উত্তেজক ১০৫ পিছ ইয়াবা ও একটি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়। উলে­খ্য, ইতোপূর্বেও বিভিন্ন অপকর্মের কারণে একাধিকার সে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে সে।
এ ব্যাপারে এসআই মোবারক হোসেন বাদী হয়ে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। গতকাল রবিবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে পুলিশ রিমান্ডের করা হবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com