বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে জেলা জাসদের কাউন্সিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের কাউন্সিল-২০১৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া এ সম্মেলনের উদ্বোধন করেন। গতকাল শনিবার হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে অসংখ্য নেতাকর্মী অংশ নেন। সংগঠনের সভাপতি খাইরুল মনসুর চৌধুরী মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা বীর মুক্তিযোদ্ধা নাজমূল হক প্রধান এমপি, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনজুর আহমেদ মনজু ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথির ভাষণে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, দেশে বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র রাজননৈতিক উপায় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী জনতার মহান ঐক্যতার মধ্য দিয়ে জাসদ ঘোষিত আরও গণতন্ত্রের লড়াইকে বেগবান করা।
নাজমূল হক প্রধান এমপি বলেন, সা¤প্রদায়িকতা, জঙ্গীবাদ ও মৌলবাদ মোকাবেলায় স্বাধীনতার স্বপক্ষে প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধতার বিকল্প নেই। কাউন্সিলে এডভোকেট তাজউদ্দিন আহমেদ সুফীকে সভাপতি, আবু হেনা মোস্তফা কামাল সাধারণ সম্পাদক, শাকিল মোহাম্মদ যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহ্ মোঃ আব্দুল কাইয়ুমকে সাংগঠনিক সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা জাসদের নতুন কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে গঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com