বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে এক্সিম ব্যাংকের কাছে দায়বদ্ধ সম্পত্তি জোরপূর্বক দখল

  • আপডেট টাইম শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ  প্রতিনিধি \ নবীগঞ্জে এক্সিম ব্যাংকের কাছে দায়বদ্ধ জমি দখলের ঘটনা ঘটেছে। কুর্শি ইউনিয়নের কাদমা মৌজায় জমিটির অবস্থান। বিভিন্ন দাগে জমির পরিমাণ ১একর ৭০ শতক। ওই জমির মালিক ছিলেন উপজেলার কুর্শি ইউনিয়নের ঘোলডুবা গ্রামের আব্দুল গনি।
ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৩বছর পূর্বে আব্দুল গনি ওই জমিটি ব্যাংকের কাছে দায়বদ্ধ রেখে ৬লাখ টাকা ঋণ নেন। কিন্তু যথাসময়ে পরিশোধ না করায় আব্দুল গনি ঋণ খেলাপি হয়ে যান। ব্যাংক কর্তৃপক্ষ বার বার তাগাদা দেয়া সত্বেও আব্দুল গনি ঋণ পরিশোধ করেননি। ফলে ওই জমি নিলামে বিক্রির জন্য ব্যাংক কর্তৃপক্ষ জমির উপর সাইনবোর্ড লাগিয়ে দেয়।
এদিকে সাইনবোর্ড লাগানোর পর আব্দুল গনির ওয়ারিশনরা ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে ঋাণ পরিশোধের  জন্য সময় নেন। এর কিছুদিন পরই ওই সম্পত্তি ঘোলডুবা কাদমা গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তি রাতের আধারে তা দখল করে স্থাপনা নির্মাণ করে ফেলেন। ব্যাংক ম্যানেজার আতাউর রহমান তাদেরকে স্থাপনা সরিয়ে নেয়ার অনুরোধ করেন। দখলদাররা সরিয়ে নেবেন বলে আশ্বাস দেন। কিন্তু একমাস গত হয়ে গেল দখলবাজরা ঘর সরিয়ে নিচ্ছেনা। এমতাবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে  ব্যাংক ম্যানেজার জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com