মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ছিনতাইকারীর কবলে গ্রামীণ ফোনের মার্কেটিং অফিসার গুরুতর আহত \ সিলেট প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
  • ৪৯০ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ শরীফ স্টোরের গ্রামীণ ফোনের মার্কেটিং অফিসার সারোয়ার হোসেন (৩৫) শাকির মোহাম্মদ বাজারে ছিনতাইকারীর কবলে পড়েছেন। এ সময় জনতা মোতাব্বির (২০) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে পাইকুড়া গ্রামের আলতাব আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, তিনি গ্রামীণ ফোনের ফ্লেক্সিলোডের টাকা তুলে ওই বাজার দিয়ে আসার সময় উত্তর দিকে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। আহত সারোয়ার হোসেন জানান, ব্যাগটিতে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ছিল। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় সারোয়ারকে প্রথমে হবিগঞ্জ পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com