বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ইয়াবাসহ আটক যুবককে ৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬
  • ৬০১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুরে বিজিবি’র হাতে ৪০পিছ ইয়াবাসহ আটক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় প্রদান করেন। বিজিবি সূত্রে জানা যায়-মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল ধর্মঘর কালির বাজার এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ৪০পিছ ইয়াবা, ৪টি মোবাইল ফোন ও ২৭টি মোবাইল সিমকার্ডসহ নিজনগর গ্রামের আব্দুস সালামের ছেলে জাবেদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com