শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সিলেট মদনমোহন কলেজের ছাত্র অনুজ রায় হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রী প্রথম বর্ষের মেধাবী ছাত্র অনুজ রায়ের হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটে বসবসারত নবীগঞ্জের সচেতন নাগরিক সমাজ। গত শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন পালন করা হয়। যুবলীগ নেতা মলয় সরকারের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ও মদনমোহন কলেজের ছাত্র সজিব কান্তি দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নবীগঞ্জের কৃতি সন্তান কয়েছ গাজী। বক্তব্য রাখেন, দিরাই উপজেলার রফিনগর ইউপি যুবলীগ সভাপতি মাহবুব আলম সুহেল, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সুকান্ত হাজরা, তপন চৌধুরী, রোপন কান্তি দাশ, বিংকু কুমার দাশ, জন কান্কি দাশ, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ সামন্ত, রাজীব হালদার, ছাত্রলীগ নেতা ঝুটন দাশ। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, অনুজ রায়ের কাকু প্রদুত বিজয় রায়, কিংকন বিজয় রায়, গৌরাঙ্গ রায়, উজ্জল দাশ, অনুপ দাশ, অসীম দাশ, সীমান্ত দাশ, রিংকু দাশ, ভিপি দাশ, দিনন্ত দাশ, নারায়ন দাশ, সমর দাশ, কনক দাশ, অনুজ দাশ, তনু দাশ, শেখর রায়, রাজিব দাশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কয়েছ গাজী বলেন, এই নির্মম হত্যা মামলাটি যেন দ্রুতবিচার আইনে সম্পন্ন করা হয় এবং যারা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রী প্রথম বর্ষের মেধাবী ছাত্র অনুজ রায়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com