বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে সেনা অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামালখানী (গড়পাড় হাঁটিতে) এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুন (বৃহস্পতিবার) গভীর রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী তাদের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৩ পিছ ইয়াবা ও অন্যান্য সরঞ্জাম সহ রিজিয়া আক্তার (৩০) ও কলিম মিয়া (৩৮) নামের স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে প্রেরণ করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, মাস দেড়েক পূর্বেও থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ কলিম মিয়াকে গ্রেফতার করা হয়েছিল। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com