মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামে শৈলাগর হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মরশিদ মিয়া (৫১)। তিনি রামপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওইদিনও তিনি শৈলাগর হাওরে মাছ ধরতে যান। বিকেলে হঠাৎ বজ্রপাত শুরু হলে হাওরের মাঝখানে থাকা অবস্থায় বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র শীল সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরশিদ মিয়া একজন সহজ-সরল, পরিশ্রমী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও প্রতিবেশীরা শোকাহত।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com