শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ মানুষের দোষ ত্রুতি অন্বেষন করা থেকে বিরত থাকতে হবে

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে (১৩ জুন ২০২৫ইং) জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক বলেছেন- আমরা মানুষের দোষ ত্রুটি অন্বেষন করে বেড়াই। একটি মানুষের ৯০টি গুন থাকার পরও ১০টি দোষকে আমরা বেশি প্রাধান্য দেই। সেগুলো আমরা ব্যাপকভাবে প্রচার করি। মানুষের দোষ ত্রুটি অন্বেষন করা থেকে দুরে থাকতে হবে। যতটা সম্ভব মানুষের গুন গুলোকে সামনে নিয়ে আসতে হবে। মানুষের গুনগুলোকে সামনে নিয়ে আসা রাসুল (সা) এর শিক্ষা। সেই শিক্ষা থেকে আমরা দুরে সরে যাচ্ছি। ফলে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে, ভুল বুঝাবুঝি বাড়ছে। একদিন একজন সাহাবী আরেকজন লোককে লানত দিচ্ছেন। এর কারণ হচ্ছে ওই লোক প্রতিবারই খারাপ কাজ করে যাচ্ছে, আর রাসুল (সা:) কে ওই লোকের বিচার করতে হচ্ছে। রাগান্বিত হয়ে সাহাবী ওই লোককে লানত দিচ্ছেন। আল্লাহর রাসুল (সা:) সাহাবীকে বললেন- তুমি তাকে লানত দিচ্ছ কেন, তার মধ্যে হয়তো অনেক দোষ থাকতে পারে কিন্তু তার মধ্যে গুনও রয়েছে। সেই গুনটি হচ্ছে- “লোকটি আল্লাহ এবং আল্লাহর রাসুল (সা:) কে মহব্বত করে”। মাওলানা মাসরুরুল হক বলেন- “ ইসরাইল রাতের আধারে ইরানের উপর বর্বর হামলা চালিয়েছে। ইরান পাল্টা আক্রমনের হুমকি দিয়েছে। দুই দেশের যুদ্ধ মধ্য প্রাচ্যের জন্য অশনি সংকেত। ইসরাঈল এবং ইরান দুটি দেশই মধ্য প্রাচ্যের জন্য হুমকি। ইসরাইল চাচ্ছে মধ্য প্রাচ্যে ইহুদি ইজম কায়েম করতে অপর দিকে ইরান চাচ্ছে মধ্য প্রাচ্যে শিয়া ইজম চালু করতে। দুটি ইজমই ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। মাওলানা মাসরুরুল হক বলেন- বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশে বসেই করা উচিৎ। বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে চলবে তার নিয়ন্ত্রণ যখন বিদেশে চলে যায় তখন এদেশে শান্তি আসতে পারে না। টাকা পাচার, মেধা পাচার কোনো আলেম সমাজ করেনি। আলেম ওলামাদের মধ্য থেকে যারা যে সময় মন্ত্রী এমপি হয়েছেন, এমপি মন্ত্রী হওয়ার কারণে তাদের সম্পদ বাড়েনি। চামড়া পণ্যের দাম বাড়ছে কিন্তু কাচা চামড়ার কোনো দামই নেই। কাচা চামড়া দেশের সম্পদ। মাদ্রাসার আলেম ওলামা ছাত্ররা কাচা চামড়া পচতে দেয়নি, তারা তা সংরক্ষন করেছেন। দেশের সম্পদ হিসাবে আমরা কাচা চামড়া সংরক্ষন করেছি। দেশের প্রতি যাদের মায়া নাই তারা চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়েছে। মাওলানা মাসরুরুল হক একমাসেরও বেশি সময় ইউরোপ সফর শেষে সম্প্রতি দেশে আসেন। -এম এ মজিদ
আইনজীবী ও সংবাদকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com