বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নির্বাচন হতে পারে ১২ ফেব্রুয়ারি

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর এমন ইঙ্গিতই মিলেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা এই প্রস্তাবে সায় দিয়ে বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে। এই বৈঠকের পর ভোটের তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জানিয়েছেন শিগগিরই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে। এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হতে পারে। এই সময়ে নির্বাচন আয়োজনে সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গুলশানে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আগামী বছরের ১৭ই ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। নির্বাচন করতে হলে তার কয়েক দিন আগেই ভোট গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে রোজার আগের সপ্তাহে ভোটের সম্ভাব্য তারিখ হতে পারে ১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আগেও একাধিক নির্বাচন বৃহস্পতিবার হয়েছে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হলে রোজার আগে নির্বাচন সংশ্লিষ্ট সব আনুষ্ঠানিকতা শেষ করা যাবে বলে মনে করা হচ্ছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সরকারি ছুটির হওয়ায় এই দুই দিন ভোট গ্রহণের সুযোগ নেই। এর পরে নির্বাচন হলে রোজার আগে নির্বাচন কমিশনের সব আনুষ্ঠানিকতা শেষ করা যাবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com