বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা-চট্টগ্রামের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ ৭ ঘন্টা বন্ধ

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারী বর্ষণে ঢাকাগামী কালনী ট্রেন সাতগাঁও আটকে পড়ায় ঢাকা-চট্টগ্রামের সাথে সিলেটের যোগাযোগ ৭ ঘন্টা বন্ধ ছিল। অল্পের জন্য অনেক যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। গতকাল রবিবার সকাল ৬টায় সিলেট থেকে ঢাকাগামী কালনী আন্তঃনগর ট্রেনটি সাতগাঁও পৌছলে ভারী বর্ষণে রেললাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এক পর্যায়ে ট্রেনটি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রিলিফ ট্রেন এসে তা উদ্ধার করলে ৭ ঘণ্টা পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। ট্রেনটি সাড়ে ১২টায় এসে শায়েস্তাগঞ্জে পৌছে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যাত্রীরা অভিযোগ করেন বহু পুরোনো ইঞ্জিন দিয়ে আন্তঃনগর ট্রেন চলাচলের ফলে এমনটা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com