বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে কিশোরীকে রাতভর ধর্ষণ ॥ শালা-দুলাভাই গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৮২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বোনের বাড়িতে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ করে রাতভর ধর্ষণ করেছে দুর্বৃত্ত। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ শালা-দুলাভাইকে শনিবার (৩১ মে) রাত অনুমান ৩টার দিকে গ্রেফতার করেছে। রবিবার (১লা জুন) সকালে ধর্ষিতা কিশোরীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা- বাহুবল উপজেলার সদর ইউনিয়নের হাবিজপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে রিক্সা চালক মো. ওয়ারিছ মিয়া (২৫) ও তার চাচাত বোনের জামাই একই ইউনিয়নের গোহারুয়া গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ মে) বিকেলে একই উপজেলার চন্দনিয়া এলাকার জনৈক কিশোরী বোনের বাড়ি ভাদেশ্বর গ্রামে যাওয়ার জন্য মো. ওয়ারিছ মিয়ার রিক্সায় উঠে। চতুর রিক্সা চালক ভাদেশ্বর গ্রামে না গিয়ে অন্য রাস্তায় কিশোরীকে নিয়ে যায়। তাতে কিশোরী তার বোনের বাড়ির পথ হারিয়ে ফেলে। এতে সন্ধ্যা ঘনিয়ে এলে বেকায়দায় পড়ে কিশোরী। সুচতুর রিক্সা চালক মো. ওয়ারিছ মিয়া এ সুযোগে ওই কিশোরীকে ঘুরিয়ে-ফিরিয়ে উপজেলার গোহারুয়া গ্রামে তার চাচাত বোনের জামাই মো. তাজুল ইসলাম-এর বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতভর তাকে আটক রেখে ধর্ষণ করে। শনিবার রাত ১০টার দিকে এমন খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে যায়। বিস্তারিত জেনে রাত ২টার দিকে ভাদেশ্বর গ্রাম থেকে রিক্সা চালক ওয়ারিছকে এবং রাত ৩টার দিকে তার বোন জামাই (দুলাভাই) তাজুল ইসলামকে গ্রেফতার করে এবং কিশোরীকে উদ্ধার করে। রাতেই কিশোরীর বড় বোনের জামাতা বাদী হয়ে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতা কিশোরীকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার সকালে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, শনিবার রাতে এ ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমি নিজে অভিযানে নেমে ভিকটমকে উদ্ধার ও দুই ধর্ষককে গ্রেফতার করেছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com