শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে পানিতে পড়ে আপন ভাই-বোনের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে বাড়ির পাশে খালের নিকট পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার(৭) ও তার আপন ছোট ভাই নবিউর রহমান (৪)। তারা উভয়ই বরাবদা গ্রামের আরজু মিয়ার সন্তান।
গতকাল (৩১ মে) শনিবার দুপুরে কোন এক সময় বাড়ির পাশে থাকা খালের নিকট পুকুরে পড়ে তারা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পাগল প্রায় নিহত শিশুর পিতা আরজু মিয়া ও তাদের মা। তাদের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকার লোকজন আরজু মিয়ার বাড়িতে জোড়ো হতে থাকেন। বরাব্দা গ্রামের সজল খাঁন জানান, একই সাথে ভাই বোনের মৃত্যুর ঘটনা শুনে দৌড়ে যাই। এখন কিভাবে মেনে নিবে তার বাবা-মা। আল্লাহ ছাড়া তাদেরকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com