বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাদক ব্যবসায়ী সাকিবের বাড়িতে সেনা অভিযান ॥ আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শোয়াবই গ্রামে সেনা অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ ও ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। রবিবার (১ জুন) ভোর ৫টায় মাধবপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা উপজেলার ধর্মঘর ইউনিয়নের শোয়াবই গ্রামের মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে এ অভিযান চালায়। রাব্বি ওই গ্রামের জোনাব আলীর ছেলে। সেনা সূত্রে জানা যায়, মাদক ও অস্ত্র ব্যবসায়ী ফুয়াদ হাসান সাকিবের বাড়িতে প্রথমে অভিযান চালানো হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাকিব পালিয়ে যায়। পরে তার ভাগ্নে মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুম থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ ও ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাধবপুর থানার এসআই শাহনূর জানান, আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে জব্দ তালিকা প্রস্তুত করেছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com