শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে ব্যবসায়ীর বাসায় চুরি ॥ টাকা-স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল লুট

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোড এলাকায় একটি ব্যবসায়ীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় বাসায় কেউ না থাকার সুযোগে চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে চম্পট দেয়। জানা যায়, নবীগঞ্জ শহরের মোবাইল ও ইলেকট্রনিকস পণ্যের দোকান “সুহাগ টেলিকম”-এর মালিক হাবিবুর রহমান হাবিবের ওসমানী রোডের বাসায় কেউ না থাকার সুযোগে একদল সংঙ্ঘবদ্ধ চোর বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামালসহ মোট আনুমানিক ৭ লাখ টাকার সম্পদ নিয়ে যায়। বাসায় ফিরে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি টের পান এবং নবীগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com