শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

বানিয়াচংয়ে ফ্রি চক্ষু শিবির উদ্বোধন করলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরে মানবিক বাানিয়াচং নব গঠিত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশন চক্ষু শিবির ক্যাম্পিং এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক বানিয়াচংয়ের আহ্বায়ক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুলের সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম ফজলে এলাহী ও জেলা ছাত্র নেতা আল আজাদ হোসেন জাবেদের যৌথ পরিচালনায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চাঁনপুর গ্রামের চৌধুরী পরিবারের কৃতি সন্তান ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, এডিসি মইনুল হক, বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা, কৃষি অফিসার এনামুল হক, দৃষ্টি উন্নয়ন সংস্থা ঢাকার নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শাহিন রেজা চৌধুরী, বিএসডি মহিলা মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমদ ও মানবিক বানিয়াচং স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন স্তরের নেত্ববৃন্দ। এ বিষয়ে মানবিক বানিয়াচংয়ের আহ্বায়ক ফরহাদ হোসেন বকুল বলেন, “আমাদের এই চক্ষু শিবিরের মূল উদ্দেশ্য হল বানিয়াচংয়ে যেন ছানি পড়া সমস্যায় আর কেউ কষ্ট না পায়। মানবিক বানিয়াচং স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রাথমিকভাবে উপজেলা সদর থেকে আমাদের এই কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। অচিরেই বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নজুড়ে মানবিক বানিয়াচংয়ের কার্যক্রম বিস্তৃত হবে। আমরা চাই, প্রতিটি মানুষের চোখের আলো অন্ধকারে হারিয়ে না যাক সেই মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এ উদ্যোগ। তিনি আরও বলেন, এই কার্যক্রম শুধু চোখের রোগ কিংবা চক্ষু শিবিরেই সীমাবদ্ধ নয়। মানবিক বানিয়াচং একটি সর্বজনীন সহায়তা সংগঠন হিসেবে কাজ করবে। কাগাপাশা ইউনিয়নের গর্ব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন সাহেবের সার্বিক সহযোগিতায় আমরা বানিয়াচং উপজেলার সর্বস্তরের অসহায়, দুস্থ ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে চাই। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও মানবিক সহায়তাসহ নানা ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের লক্ষ্য—বানিয়াচং উপজেলায় যেন কেউ অবহেলিত না থাকে।”
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চেীধুরী বলেন, আমি বানিয়াচংয়ের সন্তান এই মানবিক কাজে অংশগ্রহন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বানিয়াচংয়ের মানুষের জন্য যে কোন মানবিক কাজে আমাকে আপনাদের পাশে পাবেন। যারা এই মানাবিক কাজ এর আয়োজন করছে এবং সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানান তিনি। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৪ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগীদের ব্যবস্থাপত্র, চশমা ও ঔষুধ সরবরাহ করা হয় এবং ২৮৫ জনকে আগামি ১৪ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত তাদেরকে অপারেশন করানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com