বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জে জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রাতে চৌধুরী বাজারস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পালের সভাপতিত্বে ও প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাপা নেতা প্রভাষক ওয়াহিদুর রহমান, হাজী ফরিদ উদ্দিন, মিজবাহ উদ্দিন, শেখ জালাল, আরব আলী, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, রইছ আলী, দিলীপ বর্মণ, জুয়েল আহমেদ, সোহেল আহমেদ রানা, সিরাজুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল বলেন, জাতীর ক্রান্তি লগ্নে পল­ীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে জাপাকে সুসংগঠিত করতে পল­ীবন্ধু এরশাদকে আরো কঠোর সিন্ধান্ত নিতে হবে। ২০১৬ সালের মধ্যে সারা দেশে জাতীয় পার্টির প্রকৃত কর্মী চিহ্নিত করতে এরশাদের প্রতি তিনি আহŸান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com