বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহীদের কটাক্ষ করে বেগম খালেদা জিয়া দেশদ্রোহীতার পরিচয় দিয়েছেন-মিলাদ গাজী

  • আপডেট টাইম শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬
  • ৭০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ গাজী মিলাদ  বলেছেন- হাজারো বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শহীদ হওয়া ত্রিশ লক্ষ বাঙ্গালী ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে আমাদেও প্রিয় মাতৃভূমি স্বাধীন হলেও এই শহীদদের নিয়ে পাকিস্তানীদের কন্ঠে বিতর্ক ও কটাক্ষ করে ম্যাডাম বেগম খালেদা জিয়া সমগ্র বাঙ্গালীর জাতির সাথে চরম দেশদ্রোহিতার পরিচয় দিয়েছেন। যাদেও রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে তাদেরকে কোন দিন বাঙ্গালী ভূলবেনা। ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডে দেশ এগিয়ে যাওয়ায় মানুষ স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নৌকার বিশাল বিজয় ছিনিয়ে এনেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পানিউমদা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদ কতৃক আয়োজিত বিজয় দিবস উদযাপনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে। বঙ্গবন্ধু পরিষদ পানিউমদা ইউপির সভাপতি জাহিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস ও উপজেলা যুবলীগ নেতা অনু আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাধক এডঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, যুগ্ম আহŸায়ক শাহ গুল আহমদ কাজল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, সাধারণ সম্পাদক রঞ্জু দেব, সাংগঠনিক সম্পাদক লিটন দাস, বীর মুক্তি যুদ্ধা বশির আহমদ তালুকদার, মুক্তিযুদ্ধা ডাঃ কাজল আহমদ, আউশকান্দি ইউপি যুবলীগের আহŸায়ক আব্দুল হামিদ নিকছন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা আব্দুল মুকিত, আওয়ামীলীগ নেতা শাহ দরাজ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা এম মুজিবুর রহমান, উপজেলা শ্রমীকলীগ নেতা দিলশাদ আহমদ, উপজেলা যুবলীগ নেতা শামীম আহমেদ, খরছু আহমদ, লিটন দাশ, মুহিত মিয়া, আশরাফুল হক হেলাল, হাবিবুর রহমান হাবিব, ফেরদৌস আহমদ রনি, শুধাংশু সূত্রধর প্রমূখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com