বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইসির ওয়েবসাইটে প্রার্থীদের হলফনামা পাওয়া যাচ্ছে না

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ১০ম জাতীয় সংসদের প্রার্থীদের নির্বাচনী হলফনামা পাওয়া যাচ্ছে না। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে ওয়েবসাইট থেকে এটি মুছে গেছে । নির্বাচন কমিশন বিটের সংবাদ কর্মীরা প্রার্থীদের হলফনামা সংগ্রহ করতে গিয়ে এ সমস্যার মুখে পড়ে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ওয়েবসাইটের সমস্যা হচ্ছে অথবা ইন্টারনেটের সমস্যা হচ্ছে। এর আগে অভিযোগ ওঠে যে আওয়ামী লীগের অনুরোধে নির্বাচন কমিশন হলফনামা প্রকাশ করবে না। কিন্তু এ ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) বলেন, আমরা কারো কোনো কথা শুনব না। এরে আগেও নির্বাচন কমিশন প্রার্থীদের হলফনামা প্রকাশ করেছে। তাই আমরাও প্রকাশ করব। তাছাড়া হলফনামা প্রকাশ করার বিষয়ে উচ্চ আদালতেরও নির্দেশনা আছে। গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার গণমাধ্যম কর্মীদের বলেন, হলফনামা প্রকাশ না করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি এবং কোনো অনুরোধ করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com