বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নৌকার সমর্থনে বঙ্গুবন্ধু ফাউন্ডেশনের গণসংযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ৬৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বঙ্গুবন্ধু ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের নৌকা প্রতিকের সমর্থনে গনসংযোগ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে জেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহŸায়ক আলহাজ্ব অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডঃ মশিউর মালেক। প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গুবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ ফেরদৌস আলম, সহ-সভাপতি আওলাদজান চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রাশিদা হক কণিকা, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, যুব বিষয় সম্পাদক উত্তম কুমার দাশ। উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহŸায়ক জাহাঙ্গীর মিয়া, আব্দুল মুকিত, এম আব্দুল আহাদ সেলিম, ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আলম মনু, ইউপি চেয়ারম্যান আলা উদ্দিনসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। পরে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে নেতৃবৃন্দ গনসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com