বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে গ্যাসের মিটার ট্যাম্পারিং করায় শহরে এক যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৭১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অবৈধভাবে মিটার টেম্পারিং করে বাণিজ্যিক বিল কমানোর সময় এক যুবক আটক হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নতুন বাজার এলাকায় হোটেল জমজম থেকে সোহেল নামে ওই যুবককে আটক করা হয়। তার বাড়ী কুমিল্লা জেলায়।
জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ নতুন বাজার এলাকায় হোটেল জমজম হোটেলের মিটার টেম্পারিং করে বিল কমানোর কাজ করার সময় নবীগঞ্জ জালালাবাদ গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী লোকমান হোসেন গাজী হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে ফেলেন। তিনি সাথে সাথে সোহেলকে আটক করেন ।
আটকৃত যুবক জানায়, সে নবীগঞ্জের মেসার্স শরীফ ইঞ্জিনিয়ারিং এর ঠিাকাদার প্রতিনিধি হাজ্বী হেলাল আহমেদ এর নির্দেশে কাজ করতে আসে। এ ব্যাপারে প্রকৌশলী লোকমান হোসেন জানান- সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com