বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ের রিক্সাচালক আজিজ হত্যাকান্ড অপহৃত স্ত্রী ফায়েজার ১৬৪ ধারায় জবানবন্দি হত্যা মামলার বাদীর ১দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৬৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের নোয়াগাঁও গ্রামের নিহত রিক্সাচালকের স্ত্রী অপহৃত ফয়েজা বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। অপহরণের প্রায় ১ মাস পর গত ২২ ডিসেম্বর ফায়েজা বেগম স্বেচ্ছায় তার দুই সন্তানসহ আদালতে হাজির হয়ে জবানবন্দি প্রদান করেন। পরে তিনি পিতার সাথে চলে যান। জবানবন্দিতে ফায়েজা বেগম কি বলেছেন তা বলা যাচ্ছেনা।
এদিকে নিহত রিক্সাচালক আজিজ হত্যা মামলার বাদী এবং ফয়েজা অপহরণ মামলার ২নং আসামী (নিহত রিক্সাচালক আজিজের আপন ভাই) কাইয়ুমকে ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য যে, গত ২৫ নভেম্বর নোয়াগাঁও গ্রামের রিক্সাচালক আজিজকে ভাদিকারা গ্রামে ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ বামৈ হাসপাতালে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে আজিজের স্ত্রী ২সন্তানসহ হাসপাতালে গেলে তাকে অপহরণ করা হয়। এ ব্যাপারে ফায়েজার পিতা বাদী হয়ে আব্দুল জলিল মেম্বারসহ কয়েকজনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন। আজিজ হত্যার রহস্য উদঘাটনের ভয়ে ফায়েজাকে অপহরণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com