বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উঠান বৈঠকে গউছ পুত্র প্রিতম \ আমার বাবার দুঃসময়ে আপনারা পাশে দাড়ান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছের সমর্থনে শহরের নরসিংহ আখড়া এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা মহিলা দলের সভাপতি এডঃ লিপি আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াছমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, মেয়র প্রার্থী জি কে গউছের স্ত্রী আলহাজ্ব ফারহানা হেপি গউছ, তার পুত্র আলহাজ্ব মঞ্জরুল কিবরিয়া প্রিতম, জেলা মহিলাদলের নেত্রী রোজি চৌধুরী, সুরাইয়া আক্তার রাখি, নুরজাহান বেগম, শাহনাজ বেগম, ফাহিমা বেগম, আবিদা খাতুন, তৈমন বেগম, মমতা খাতুন, আছিয়া বেগম, শাফিয়া বেগম, আছিয়া বেগম, স্হাানারা বেগম, রেজিয়া বেগম, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ আবু ছালেক, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক শেখ মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সদস্য এডঃ গুলজার খান, ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরী, মোঃ শাহজাহান মিয়া, কুতুব মিয়া, আহসান উদ্দিন রুবেল। এছাড়াও দলীয় ও স্থানীয় লোকজন বক্তব্য রাখেন।
সভায় জি কে গউছের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভোটারদের ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান মেয়র পুত্র প্রিতম। প্রিতম বলেন, আমার বাবা জি কে গউছ পৌরবাসীর বিপুল ভোটে টানা দুই বার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সকল ধর্ম ও দলমতের উর্ধে উঠে পৌরবাসীর সেবা করেছেন। তিনি নির্বাচিত হয়ে পৌর মাঠে গণবিয়ের আয়োজন করেন। তার এই জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে একটি মহল ষড়যন্ত্রমুলকভাবে আমার বাবা জি কে গউছকে মিথ্যা মামলায় জড়িয়েছে। তাই বাবার পক্ষ থেকে আমি পৌরবাসীর কাছে ভোট ভিক্ষা চাই। আপনাদের একটি ভোট আমার বাবা জি কে গউছকে মুক্ত করতে পারে। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রিতম ও তার মা বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com