বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

রক্তচক্ষু উপেক্ষা করে ৩০ ডিসেম্বর জনগণ ধানের শীষের পক্ষে রায় দিবে

  • আপডেট টাইম রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ৪৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেছেন- শাসক দলের সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে ৩০ ডিসেম্বর এ দেশের জনগণ ধানের শীষে রায় দিবে। তাই নিজেদের সকল মন-অভিমান ভুলে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। কোন অবস্থাতেই নিজেদের মধ্যে বিভেদ রাখা যাবে না। দেশের নির্যাতিত নিপীড়িত মানুষ ধানের শীষের পক্ষে রায় দেয়ার উপেক্ষায় রয়েছে। তাই সকলে মিলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিকের পক্ষে কাজ করতে হবে।
তিনি গতকাল শনিবার সকালে সেমকো কনভেশন সেন্টারে মাধবপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার সভাপতি ও বিভাগীয় মনিটরিং কমিটির সদস্য সালেহ আহম্মেদ খসরু, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ আলম, শামসুল ইসলাম মামুন, বিএনপি নেতা মশিউর রহমান বাদশা, সাজিদুর রহমান কনা মেম্বার, আনেয়ার আলী, বাচ্চু মিয়া, সফিক মিয়া, আকবর পাঠান, এমদাদুর রহমান ফেরদৌস, তাহের মিয়া, বিপ্লব খান, দেবল ঋষি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুক মিয়া, সাবেক সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com