বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ ঢাকার স্থানীয় সরকার প্রতিনিধিদের মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ঢাকা জেলার সাভার উপজেলার স্থানীয় সরকারের ৩ ইউ.পির চেয়ারম্যান, মেম্বার, সচিবদের সাথে হবিগঞ্জের জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভা ১৭ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার এলজিএসপির ডিএফ মোঃ জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। তখন ঢাকার সভার ইউ.পি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা বলেন এলজিএসপি-২ স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক শিখন কার্যক্রমের অংশ হিসেবে সাভার উপজেলার ৩ ইউ.পির চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও সচিবকে নিয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউ.পি সমূহে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ সফর লক্ষ্য। এ সময় হবিগঞ্জ জেলা ইউ.পি সচিব সমিতির সম্পাদক শাহজাহান মিয়া ও বড়ইউড়ি ইউপি সচিব বেলায়েত হোসেন সেলিম এবং সাভার উপজেলার ভাকুর্তা ইউ.পি সচিব আমির হোসেনও বক্তৃতা করেন। এক পর্যায়ে বক্তৃতা করেন এলজিএসপি-২ এর ডিএফ এবিএম মাহবুবার রহমান, বনগাঁও ইউ.পি চেয়ারম্যান সাইদুল ইবনে হাসিব সোয়েব, তেতুলবাড়ী ইউ.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন আনজু, ইউ.পি সচিব মীর আব্দুল বারেক, বনগাও ইউ.পি সচিব নাহিদ হোসেন, ইউ.পি সদস্য আব্দুল গাফফার, নজরুল ইসলাম, আনিছুর রহমান, তেতুলবাড়ী ইউ.পি সদস্য শাহআলম, কুতুব উদ্দিন, নাসির উদ্দিন, মোঃ হাকিম, ভাকুর্তা ইউ.পি সদস্য চান বাদশা, আব্দুল আজিজ, শাহাদাত হোসেন ও সাহাব উদ্দিন। সভাশেষে শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সিদ্ধার্থ বিশ্বাসের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com