মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে সিএনজিসহ গাঁজা ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৪৯১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে সিএনজিসহ ১ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই হরিদাসের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের রাইছমিল নামক স্থানে একটি নাম্বার বিহীন সিএনজি আটক করে তল­াশী চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী খুর্শেদ আলী (২৫) কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মাদক ব্যবসায়ী খুর্শেদ উপজেলা জারুলিয়া (বানিহাটি) গ্রামের তৈয়ব আলীর পুত্র। আটককৃত মালামাল চুনারুঘাট থানায় জব্দ করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com