মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

দারিদ্র বিমোচনে এনজিও জিএলডিপিকে আইএফআইসি ব্যাংকের কৃষিঋণ সহায়তা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ৬০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ শাখা হতে এনজিও জিএলডিপিকে কৃষিঋণ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে আইএফআইসি হবিগঞ্জ শাখায় আনুষ্ঠানিকভাবে জিএলডিপিকে এ ঋণের অনুমোদনপত্র দেয়া হয়। এ সময় জিএলডিপির চেয়ারম্যান প্রফেসর মো: জাবেদ আলীর হাতে কৃষিঋণের অনুমোদনপত্র প্রদান করেন আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার আব্দুল কাইয়ুম চৌধুরী শাহীন। দারিদ্র বিমোচনে হবিগঞ্জের ৮টি উপজেলার কৃষক ও গ্রামের অবহেলিত মহিলাদের মধ্যে ক্ষুদ্র ও কৃষি ঋণ এস.এম.ই সহ সকল প্রকার ঋণ বিতরণের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক লি: হবিগঞ্জ শাখা বাংলাদেশ ব্যাংক সনদপ্রাপ্ত এনজিও জিএলডিপিকে এ ঋণ সহায়তা প্রদান করে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ শাখার মুহিব আহমেদ চৌধুরী, মোহাইমিন চৌধুরী, মো: আকবর হোসেন মুন্না, ইসরাতুল হক, মতিউর রহমান, অহিনুর রহমান চৌধুরী রাজিব, পিনাক দেব রায়, জিএলডিপির মো: কুদ্দুস আলী, ইকরামুল ইসলাম, আবুল বাশার, রূপন, নজীর, কামাল, সাগর, মোতালিব, আবু বক্কর, রুজেল, সুমন, ছুরাব আলী, আ: রউফ, আ: করিম, বাচ্চু, মফিজ, মিজান, মিলন, সোহাগ, নাসির, আ: হাই, গোপাল, মনির, দিপু, জয়নাল, মতিন, বিকাশ, শরীফ, অনিক, রমজান, ইদ্রিস, মোহন, মধু, জোবায়ের, কাউসার, রাসেল, হেলাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com