বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পইলে দুই দল লোকের সংঘর্ষে মা ও শিশুসহ ৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে একই পরিবারের মা ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের সিমত আলীর সাথে প্রতিবেশী তাহের মিয়ার বিরোধ চলে আসছিল। গতকাল ওই সময় তাহের মিয়াসহ একদল লোক সিমত আলীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় সিমত আলীর স্ত্রী রাবিয়া খাতুন (৩০) বাধাঁ দিলে তাকে পিটিয়ে আহত করে এবং দুর্বৃত্তরা ওই বাড়ির শিশুদের উপরও হামলা চালায়। হামলায় শিশু শান্ত মিয়া (৯), রায়হান (৪), শাহ আহসান (৪) ও অনি (৭) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com