বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং সাওতুল হেরা মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
  • ৮৩৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ বানিয়াচংয়ের দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রথম আবাসিক মহিলা  মাদ্রাসা ‘বানিয়াচং সাওতুল হেরা মহিলা মাদ্রাসা’ নামে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চালু হতে যাচ্ছে। গত মঙ্গলবার এ মাদ্রাসার শিক্ষাভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সদরের খাকশ্রী মিনাট গ্রামে বিকাল ৩ টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল ওয়াদুদ। নব প্রতিষ্টিত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মুফতি মুশাহিদ আহমদ’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শায়খুল হাদীস আল­ামা তাফাজ্জুল হক। এতে ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, আলহাজ্ব মাওলানা আব্দুল বাছিত আজাদ, আলহাজ্ব মাওলানা আব্দুল আলীম, মাওলানা কাজী আতাউর রহমান, মাওলানা শায়খ মুখলিছুর রহমান, মাওলানা বশির আহমদ, মাওলানা শায়খ গোলাম কাদির, আলহাজ্ব আব্দুর রশিদ, মোঃ লোকমান মিয়া, পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ গিয়াস উদ্দিন, হাফেজ লুৎফুর রহমান, মাওলানা সুফী আহমদ, মাওলানা রওশন ইজদানী, মেম্বার হাফিজ মিয়া, জাকির হোসেন খান মধু মিয়া, মাওলানা ডাঃ মাহবুবুর রহমান ও মাওলানা সাদিক আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উলে­খ্য, খাকশ্রী মোল­াবাড়ী নিবাসী সৌদি প্রবাসী আলহাজ্ব মুফতি মুশাহিদ আহমদ’র একান্ত প্রচেষ্টায় দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমানগণের সহযোগীতায় ৩লা বিশিষ্ট এই মহিলা মাদ্রাসাটি প্রতিষ্টিত হতে যাচ্ছে। এ মাদ্রাসায় মহিলাদের শিক্ষার পাশাপাশি ছোট শিশুদের নূরানী ও হিফজ বিভাগের শিক্ষা ব্যবস্থাও চালু রাখা হবে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com